ads

বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শৃঙ্খলাভঙ্গ করলে সংগঠন তার দায় নেবে না: জামায়াত আমির

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৯, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শৃঙ্খলাভঙ্গ করলে সংগঠন তার দায় নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ২৯ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ওই বার্তা দেন জামায়াত আমির।

Shamol Bangla Ads

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না—ব্যক্তি তিনি যেই হোন না কেন।

তিনি আরও বলেন, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।

Need Ads
error: কপি হবে না!