ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি পৌঁছলেন ৬৮ হাজার হজযাত্রী

খবর টি পড়েছেন : ৪০৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র হজ পালন করতে ৬৮ হাজার ২৮০ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৭৭টি ফ্লাইটে তারা দেশটিতে পাড়ি জমিয়েছেন। ২৮ মে বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ২৮০ জন বাংলাদেশি।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৬৯৭ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ৯২টি ফ্লাইটে ৩৫ হাজার ২৪৬ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইনসের ৬৪টি ফ্লাইটে ২৪ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

Shamol Bangla Ads

অন্যদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ছয়জন মক্কায় এবং বাকি ছয়জন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা পরবর্তী সংবাদ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads