ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিনাবাদামের যতো উপকারিতা

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

পাশাপাশি হাটার সময়, পার্কের বেঞ্চ বা তাজা ঘাসে বসে প্রিয়জনের সঙ্গে চিনাবাদাম ভেঙে খাওয়ার চল ছিল একসময়। তবে এখন সেই সময় হারিয়ে গেছে প্রায়। সেই সময় কারো হয় না। তবে আড্ডার সঙ্গী হিসেবে এখনো রয়ে গেছে চিনাবাদাম। অনেকেই এই বাদামের স্বাস্থ্য উপকারিতা না জেনেই খাচ্ছেন, তবে এর রয়েছে নানা গুণ। চিনাবাদাম শরীরের কী কী উপকারে লাগে, জেনে নেওয়া যাক।

Shamol Bangla Ads

চিনাবাদাম হার্টের স্বাস্থ্য ভালো রাখে। কারণ, এতে আছে মোনোস্যাচুরেটেড ফ্যাট। এছাড়া আছে নিয়াসিন, ম্যাগনেসিয়াম, কপার ইত্যাদি পুষ্টিগুণ, যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে চিনাবাদাম। কারণ, এতে কার্বোহাইড্রেটের মাত্রা কম, তবে ফাইবারের মাত্রা বেশি।
যা ডায়াবেটিক রোগীদের জন্য ভালো। কারণ, এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না।

প্রাণিজ প্রোটিনে কারো অনীহা থাকলে তাদের জন্য বাদাম হতে পারে আদর্শ প্রোটিন। কারণ, প্রথমত এটি উদ্ভিজ্জ। দ্বিতীয়ত, পেশির স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।

Shamol Bangla Ads

চিনাবাদামে আছে ম্যাঙ্গানিজ, ফসফরাস ও অন্যান্য খনিজ। যা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো।

ত্বকের জন্যও ভালো। জিঙ্ক, ভিটামিন ই এবং ভিটামিন সি যদি প্রতিদিন নিয়ম করে শরীরে যায়, তবে তা কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করবে

Need Ads
error: কপি হবে না!