ads

বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দীর্ঘদিন পর নেইমারের হ্যাটট্রিক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

ম্যাচের আগে শঙ্কা ছিল—আদৌ তিনি মাঠে নামতে পারবেন কি না। ইএসপিএন ব্রাজিলের তথ্যমতে, বাঁ হাঁটুর মেনিসকাস সমস্যায় ভুগছেন নেইমার; মৌসুম শেষে অস্ত্রোপচারও লাগতে পারে। তবে সব শঙ্কা ও শারীরিক অস্বস্তি উড়িয়ে দিয়ে মাঠে নেমে যেন নিজেকে নতুন করে চেনালেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বুধবার ব্রাসিলেইরাওয়ে (ব্রাজিলিয়ান লিগ) জুভেন্তুদের বিপক্ষে জ্বলে ওঠেন তিনি। দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে তিনি সান্তোসকে ৩-০ গোলের বড় জয় উপহার দেন।

Shamol Bangla Ads

লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা সান্তোসের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। তীব্র ব্যথা উপেক্ষা করেই ৫৬তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে দলের প্রথম গোলটি করেন নেইমার। এর কয়েক মিনিট পরেই ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। সবশেষে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই ৩ গোলের মধ্য দিয়ে সান্তোসের হয়ে ১৫০ গোলের মাইলফলকে পৌঁছালেন নেইমার। পিএসজির হয়ে ক্লার্মোর বিপক্ষে হ্যাটট্রিক করার পর এটাই তার প্রথম ৩ গোলের ম্যাচ।

Shamol Bangla Ads

জয়ে রেলিগেশন জোনের ওপর নিরাপদ স্থানে উঠে এসেছে সান্তোস। এক ম্যাচ হাতে রেখে তারা এখন ভিটোরিয়ার ওপর দুই পয়েন্টে এগিয়ে। রোববার ভিলা বেলমিরোতে ক্রুজেইরোর বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে প্রথম বিভাগে থাকা।

অন্যদিকে আগেই অবনমন নিশ্চিত হওয়া জুভেন্তুদের এটি টানা চতুর্থ পরাজয়।

চোট সমস্যা থাকলেও আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার আশা ছাড়েননি নেইমার। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি ‘ফিট নেইমার’কে বিশ্বকাপ দলে দেখতে চান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!