ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ২৫ মে রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ওই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

উদ্বোধনের শুরুতেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে শোভাযাত্রা উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।

এরপর উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আজহারুল ইসলাম মিস্টার, পৌর আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশাররফ হোসেন, কাকিলাকুড়া ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুর আমিন প্রমুখ।

Need Ads