ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৬৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় নজরুল ইসলাম (৫৩) ও ফরিদুল ইসলাম (৪১) নামে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ২৩ মে শুক্রবার রাতে নকলা পৌরশহর থেকে নজরুল ইসলাম এবং গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

নজরুল ইসলাম দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নকলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সভাপতি ও ডাকাতিয়াকান্দা (দক্ষিণ নকলা) গ্রামের আব্দুল জুব্বার সরকারের ছেলে। আর ফরিদুল ইসলাম গৌড়দ্বার ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি রুণীগাঁও গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতার হওয়া নজরুল ইসলাম ও ফরিদুল ইসলাম ২০২৪ সনের ৪ আগস্ট তারিখে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি। তাদেরকে ২৪ মে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লোকবলের অভাবে গ্রাহকদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads