ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলো সংযুক্ত আরব আমিরাত

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে অতীতে ৩ বার মুখোমুখি হয়ে ৩ বারই হেরেছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এবার ইতিহাস বদলে দিয়েছে মরুর দলটি। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আমিরাত। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে এই জয় যে কেবল রেকর্ড নয়, তা বোঝা গেল আমিরাত শিবিরের উচ্ছ্বাসে।

Shamol Bangla Ads

এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল আমিরাত। ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। মূলত পাকিস্তান সফর পেছানোর কারণে দুই ম্যাচের সিরিজে যুক্ত হয়েছিল বাড়তি একটি ম্যাচ। আর সেটাই যেন কাল হল বাংলাদেশের। বাড়তি ম্যাচের ঘোষণা পাওয়ার পর থেকেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজ করছিল আমিরাতের খেলোয়াড়দের মধ্যে—এমনটাই জানালেন দলের তরুণ ক্রিকেটার আলিশান শারাফু।

তিনি বলেন, ‘তৃতীয় ম্যাচের ঘোষণা আসার পর থেকেই আমরা ড্রেসিং রুমে সিরিজ জয়ের বিষয়ে আলোচনা করেছিলাম। সবাই খুব উচ্ছ্বসিত ছিল এবং একে এক ম্যাচ ধরে এগিয়ে যেতে চেয়েছিলাম। সবকিছু ঠিক সেভাবেই হয়েছে।’

Shamol Bangla Ads

প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুটি ম্যাচে টানা হেরে সিরিজ খুইয়েছে লিটন দাসের দল। শেষ ম্যাচে ১৬১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। পরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আমিরাত।

এই ঐতিহাসিক জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘সবচেয়ে আগে আল্লাহর কাছে শুকরিয়া। আমরা সত্যি ইতিহাস গড়েছি। এই জয় আমাদের জন্য অনেক বড় পাওয়া। ভবিষ্যতের পথচলায় এটি অনেক অনুপ্রেরণা জোগাবে।’

তিনি আরও বলেন, ‘আসিফ, আলিশান, রাহুল চোপড়া, হায়দার—সবাই অসাধারণ খেলেছে। বিশেষ করে হায়দার তার অভিষেকেই দুর্দান্ত বোলিং করেছে। আমি পুরো দলের পারফরম্যান্সে খুব খুশি।’

ওয়াসিম জানান, তাদের বিশ্বাস ছিল যে তারা শারজাহর কন্ডিশনে যেকোনো লক্ষ্য তাড়া করতে পারবে, ‘আমরা কখনোই আশা হারাইনি। আমাদের দল শারজাহতে খেলতে অভ্যস্ত। তাই আমরা জানতাম, আমরা যেকোনো দলকে হারাতে পারি।’

Need Ads
error: কপি হবে না!