ads

বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

মুস্তাফিজুর রহমান শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে, দেন মাত্র ৩ রান। তবে শুরুটা যতটা ভালো হয়েছিল, এরপর আর তেমন ছন্দে থাকতে পারেননি এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

Shamol Bangla Ads

কিন্তু তার দল দিল্লি ক্যাপিটালস পারেনি জয়ের মুখ দেখতে। ঘরের মাঠে ৫৯ রানে হার মানতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে মুম্বাই। অন্যদিকে এই পরাজয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে দিল্লি।

টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। ব্যাট হাতে সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেন। ৪৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া রায়ান রিকেলটন করেন ২৫, উইল জ্যাকস ২১ এবং নামান ধির ৮ বলে অপরাজিত ২৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বাই সংগ্রহ করে ১৮০ রান।

Shamol Bangla Ads

জবাবে দিল্লির ইনিংস ধসে পড়ে দ্রুতই। লোকেশ রাহুল ১১, সামির রিজভি ৩৯, ভিপরাজ নিগম ২০ এবং আশুতোষ শর্মা ১৮ রান করলেও বাকিরা একেবারেই ব্যর্থ। ১৮.২ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় দলটি। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজ ফিরেন শূন্য রানে, বোল্ড হন জাসপ্রিত বুমরাহর বলে।

ওই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থেকেই বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!