স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ২২ মে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ওই আহবান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।
মানবিক করিডর, চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে সম্প্রতি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে। এদিকে ডিএনসিসির মেয়র ইস্যুতে সপ্তাহব্যাপী রাজধানীতে আন্দোলনের পর আজ ইশরাককে শপথ পড়ানোতে বাধা নেই বলে নির্দেশ দেন হাইকোর্ট।




