ads

বুধবার , ২১ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৮১ বোতল মদ ও পিকআপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৮৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে ৮১ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপসহ মো. আব্বাস আলী (২০) ও মো. শহিদুল ইসলাম (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২১ মে বুধবার ভোরে উপজেলার খৈলকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার নলকুড়া এলাকার আজাদ হোসেনের ছেলে এবং শহিদুল ইসলাম গজারীকুড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপযোগে রওনা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে খৈলকুড়া এলাকার মিজান কারওয়াশ সংলগ্ন পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১৪’র সদস্যরা। এসময় একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে আব্বাস আলী ও শহিদুলকে আটক করা হয়।

পরে পিকআপ থেকে তাদের হেফাজতে থাকা ৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এটিএম আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দুপুরে তাদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাসযাত্রীর স্কুলব্যাগ থেকে ২৩ বোতল ভারতীয় মদ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত ২ জনের পরিবারের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads