ads

সোমবার , ১৯ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানা সিলগালা

খবর টি পড়েছেন : ১,০৪৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় নকল ও ভেজাল কসমেটিকস পণ্য তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ‘পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্টস’ নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৮ মে রবিবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) তথ্যের ভিত্তিতে নকলা পৌরশহরের ধুকুরিয়া মহল্লায় ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার জানান, নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের আনোয়ার হোসেন পলিন ওই কারখানায় দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন এবং তা বাজারজাত করে আসছেন এমন অভিযোগের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই কারখানায় ৪৪টি কসমেটিকস পণ্য উৎপাদন এবং তার মধ্যে ২৭টি বাজারজাতকরণের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মালিক পক্ষ কারখানা ও কারখানায় উৎপাদিত পণ্যের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে কথা বলার জন্য কারখানার মালিককে খুঁজে পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি-সাংবাদিক লাভলু পেলেন গুণীজন সম্মাননা পরবর্তী সংবাদ শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে কীটস বক্স বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads