ads

শনিবার , ১৭ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন হাসেম

খবর টি পড়েছেন : ৯৪৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু। ১৭ মে শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করায় কেন্দ্রীয় ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রাখার স্বার্থে শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তক্রমে এ অনুমোদন দেওয়া হলো।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হাসান আনন্দকে সভাপতি, মো. হাশেম আহম্মেদ সিদ্দিকীকে সিনিয়র সহসভাপতি, মো. জাহিদ হাসান টিটুকে সহসভাপতি, মো. নাঈম হাসান উজ্জলকে সাধারণ সম্পাদক, মির্জা ইমরুল কায়েস রিয়াদকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. সাকিবুল হাসান তারা ও মো. মনির হোসেন শান্তকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকী বলেন, স্বৈরাচারী সরকারের আমলে জেল-জুলুমের শিকার হয়েছি, কিন্তু কোথাও আপস করিনি। আমার সংগঠনের প্রতি ত্যাগের বিনিময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের জন্য কাজ করব। তাই সকলের সহযোগিতা কামনা করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ধান খেত থেকে অজগর উদ্ধার, পরে বনে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads