ads

শনিবার , ১৭ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১৫৭৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ৩৩৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হালিম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ মে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বুরঙ্গা পোড়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম উপজেলার নয়াবিল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের বুরঙ্গা পোড়াবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী মাজম আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাজম আলী পালিয়ে গেলেও মাজম আলীর ঘর থেকে তার সহকারী আব্দুল হালিমকে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ী মাজম আলী ও গ্রেপ্তারকৃত তার সহযোগী আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিরল প্রজাতির সজারু উদ্ধার: বনে অবমুক্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads