ads

শনিবার , ১৭ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী এনামুল গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ১৭, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে এনামুল কবির নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৬ মে শুক্রবার সন্ধ্যায় শহরের টিএন্ডটি রোডস্থ নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারার ছোট ভাই।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় একই বছরের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী এনামুল কবির। এছাড়াও একই সময়ে শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় ১৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চলতি বছরের ১৩ মে নালিতাবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলায়ও এনামুল এজাহারভুক্ত আসামী। এসব মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিগত আওয়ামী লীগ আমলেও বিভিন্ন অভিযোগে এনামুলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার এনামুলকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!