ads

শনিবার , ১৭ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় মিলল ১২ বস্তা মদ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ১৭, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে পরিত্যক্ত অবস্থায় ১২টি বস্তায় ভর্তি ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৭ মে শনিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী রাংটিয়া এলাকা থেকে ওইসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ির পাশে ১২ বস্তা মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেমের নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১২টি বস্তায় মোট ৩০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ৬ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!