ads

শুক্রবার , ১৬ মে ২০২৫ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক বজ্রপাতে সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৬ মে শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামের একটি ধান খেতে ওই ঘটনা ঘটে। নিহত সুজন আহমেদ একই গ্রামের বেপারীবাড়ির আক্তার আলীর ছেলে।

Shamol Bangla Ads

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজন আহমেদ কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে অন্যের জমিতে ধান কাটতে ধানখেতে যায় সুজন। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে সুজন ধান (আঁটি) নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলে বজ্রপাতে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর করিম বজ্রপাতে কৃষি শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে সুজন নামে একজনের মৃত্যু হয়েছে। সে কৃষি শ্রমিক ছিলো। আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads