ads

বুধবার , ১৪ মে ২০২৫ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত ঘুরে ফেরার পথে ৩ বাংলাদেশী আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত ঘুরে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ জন বাংলাদেশিকে আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে ১৪ মে বুধবার দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ।

Shamol Bangla Ads

এর আগে ১৩ মে মঙ্গলবার রাতে উপজেলার ভারত সীমান্তঘেঁষা বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর তাদের আটক করা হয়। তারা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের কোদালকাটি এলাকার আবুল হোসেনের পুত্র আয়াতুল্লাহ (৪৫), চর আলাতলী এলাকার কালুর পুত্র দুলাল উদ্দিন(৩১) ও একই এলাকার আ. বাসিরের পুত্র শাহাবুল (২১)।

বিজিবি ও পুলিশ সূত্র জানা যায়, গ্রেফতারকৃত ৩ বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতেন। পরে মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। এসময় বিজিবি টহল টিম তাদের আটক করে এবং বুধবার সকালে থানায় হস্তান্তর করে। এসময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগেও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর নালিতাবাড়ীর মধুটিলা এলাকা থেকে ৫ বাংলাদেশীকে আটক করে হলদীগ্রাম বিওপির বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অবৈধভাবে ভারত ঘুরে ফেরার পথে ৩ বাংলাদেশিকে বিজিবি আটক করে। পরে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও একই অভিযোগে ৫ জনকে কারাগারে পাঠানো হয়।

Need Ads