ads

সোমবার , ১২ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক নিহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ১২, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বোরোধান ক্ষেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে খবির উদ্দীন (৪৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক কৃষি শ্রমিক আহত হয়েছেন। ১১ মে রবিবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ওই কৃষি শ্রমিক উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকার জালাল উদ্দীনের ছেলে। আহত অপর কৃষি শ্রমিকের নাম সকুল উদ্দীন (২০)। তিনিও একই এলাকার জামাল উদ্দীনের ছেলে।

Shamol Bangla Ads

গ্রামবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকা থেকে ১২ জন কৃষি শ্রমিকের একটি দল নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকায় বোরো আবাদের ধান কাটতে আসেন। বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন করে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়।ওইসময় তারা মাঠে কাজ করছিলেন। সন্ধ্যা ৬ টার দিকে শ্রমিকরা ধানের আটি ক্ষেত থেকে পাশের সড়কে তুলছিলেন৷ এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়।

এতে খবির উদ্দীন নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়। একই সময় সকুল উদ্দীন নামে অপর এক কৃষি শ্রমিক গুরুতর আহত হন। পরে উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দীনকে মৃত ঘোষণা করেন এবং সকুল উদ্দীনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়িতে পাঠান।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফ বলেন, বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর কৃষি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়ি পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!