ads

শুক্রবার , ৯ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৪৯৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল (৬৫) কে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।

Shamol Bangla Ads

৯ মে শুক্রবার ভোররাতে নকলা পৌরসভার জালালপুর মহল্লার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। শামসুর রহমান আবুল গণপদ্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় বারইকান্দি গ্রামের মৃত মৌলভী আতাউর রহমানের ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতার হওয়া গণপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

Shamol Bangla Ads

তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও আদালতে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads