ads

বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খবর টি পড়েছেন : ৪০১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ মে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার পাহাড়ি সীমান্ত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী পাহাড় ও নদী ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বাবেলাকোণা, হারিয়াকোণা, গফুরের টিলা, মারিংপাড়া ও জিরো পয়েন্ট এলাকায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩৩টি মাচা, পাইপসহ অন্যান্য সরঞ্জাম এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, গত ৮ এপ্রিল জেলা প্রশাসক প্রজ্ঞাপন জারি করে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় বালু মহাল ইজারা বন্ধ ঘোষণা করেছেন। সে অনুযায়ী এসব এলাকায় বৈধ-অবৈধ কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ নেই।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। পাহাড়ি বনভূমি ও নদী রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কাজ যারা করবে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম পরবর্তী সংবাদ শেরপুরে চাঁদা দাবি ও হুমকি প্রদানসহ সুনাম ক্ষুণ্নের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads