ads

বুধবার , ৭ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান, মিলেছে দালালের দৌরাত্ম

খবর টি পড়েছেন : ৫৩৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) শেরপুর সার্কেল অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৭ মে বুধবার দুপুরে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেন ও নানা অনিয়মের অভিযোগে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

Shamol Bangla Ads

অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অসাধুতা, দালালদের দৌরাত্ম ও অনিয়মিত পদ্ধতিতে ফিটনেস সার্টিফিকেট ইস্যুর প্রমাণ সংগ্রহ করেছেন। এ সময় বিআরটিএ কার্যালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও অনিয়মে জড়িত থাকার অভিযোগ পান তারা।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বিআরটিএ শেরপুর অফিসে দালালের দৌরাত্ম ও লাইসেন্সপ্রাপ্তিতে হয়রানীর অভিযোগ পেয়েছি। এ অফিসে যারা অতিরিক্ত টাকা দেন না তাদের হয়রানী করা হয়। আর যারা দালালের মাধ্যমে টাকা দেন তাদের কাজ দ্রুত করে দেওয়া হয়। তিনি আরও বলেন, একজন সেবাগ্রহীতার কাছ থেকে দালাল লাইসেন্স করে দেওয়ার জন্য টাকা নিয়েছেন। আমরা ছদ্মবেশে তার সাথে কথা বলে আজকে অফিসে এসেছিলাম। কিন্তু ওই দালাল আজ অফিসে আসেননি। অফিসের কিছু স্টাফের সাথে তো দালালদের যোগাযোগ আছেই। আমরা সেটি খুঁজে বের করার চেষ্টা করছি। এ অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এসব অনিয়মে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Shamol Bangla Ads

অভিযানকালে দুদকের জামালপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আতিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা পরবর্তী সংবাদ শেরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads