ads

মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিঙ্গারের নতুন শো-রুম উদ্বোধন

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
মে ৬, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

শেরপুরে ইলেকট্রনিক পণ্যের কোম্পানি সিঙ্গারের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। ৬ মে মঙ্গলবার দুপুরে শহরের তিনানীবাজার কলেজমোড় রোডে ফিতা কেটে ওই শো-রুম উদ্বোধন করেন সিঙ্গার কোম্পানির হেড অব ক্রেডিট মো. কিবরিয়া।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান তরুণ জনসংখ্যা ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইলেকট্রনিক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আর সেই সুযোগই আমরা নিতে চাই। এ কারণে এ দেশেই পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কারখানা করার ফলে একদিকে ভোক্তাদের ভালো মানের পণ্য সুলভে দিতে পারব, অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থানও হবে।

তিনি আরও বলেন, আমরা ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানবিক কর্মসুচীর পরিধি আরো বাড়াবো।উদ্বোধনকালে সিঙ্গারের এরিয়া ম্যানেজার আতিকুর রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. নাসিম, আরিয়ান ইন্সপেক্টর আল মামুন, কম্পিউটার ডিরেক্টর মো. আরিফ, ডিস্টিক্ট ইন্সপেক্টর মো. মোস্তফাসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার আজাহার আলী। শোরুম উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!