ads

সোমবার , ৫ মে ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে রবিউল নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ মে সোমবার রাত ৮ টার দিকে উপজেলার আন্দারিয়াগোপ এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত রবিউল উপজেলার আন্দারিয়াগোপ এলাকার রেজাউল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও চিকিৎসক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮ টার দিকে উপজেলার আন্দরিয়াগোপ এলাকায় নিজ বাড়িতে লিচু খাচ্ছিলো শিশু রবিউল। পরে হঠাৎ একটি লিচুর বিচি রবিউলের গলায় আটকে যায়।

ওইসময় শিশুর শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে এবং এক পর্যায়ে নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরে পরিবারের লোকজন শিশুটিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন আহম্মেদ নূর বলেন, শ্বাসনালীতে লিচুর বিচি আটকে হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছিলো।

Need Ads