ads

রবিবার , ৪ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক দমকলকর্মী দিবস আজ

খবর টি পড়েছেন : ২৯৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সব দিবস পালন। বিশ্বের পালনীয় সেই সমস্ত দিবসগুলি মধ্যে একটি হলো আন্তর্জাতিক দমকলকর্মী দিবস। প্রতি বছর ৪ মে ‘আন্তর্জাতিক দমকলকর্মী দিবস’ বা ‘IFFD’ হিসেবে পালিত হয়। সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এই দিনটি পালন করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, ১৯৯৯ সালের ৪ মে প্রথম আন্তর্জাতিক দমকলকর্মী দিবস পালন করা হয়। ১৯৯৮ সালের ২ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় দাবানলের আগুন নেভাতে গিয়ে ৫ জন দমকলকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়। অস্ট্রেলিয়ার লিংটন শহরের ভিক্টোরিয়া অঞ্চলে দাবানল দেখা দিলে এই দাবানল নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়া সরকার ব্যর্থ হয়ে মিউচুয়াল এইড বা পারস্পরিক সাহায্য চান। এরই ফলশ্রুতি হিসেবে গিলংওয়েস্ট ফায়ার ব্রিগেড সাহায্য করতে এগিয়ে আসে। গ্যারি ভেডিভেলট, স্টুয়ার্ট ডেভিডশন, ক্রিস ইভান, জেসন থমাস, ম্যাথিউ আর্মস্ট্রং -এই পাঁচজন দমকলকর্মী দমকলের ট্রাকে করে ‘হট জোনে’ প্রবেশ করে আগুন নেভাতে চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় হঠাৎ বাতাস উল্টো দিকে প্রবাহিত হয় এবং এই পাঁচজন দমকলকর্মী সমেত দমকলের গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনা জে‌. জে. এডমনসনকে অনুপ্রাণিত করে দমকলকর্মী দিবস পালন করার জন্য। যে সমস্ত দমকলকর্মী প্রাণ হারিয়েছেন এবং এখনো যে সমস্ত দমকলকর্মী প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের লেলিহান গ্রাস থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করে চলেছেন, তাঁদের সম্মানার্থে এই দিনটি পালন করা হয়।

Shamol Bangla Ads

১৯৯৯ সালের ৪ জানুয়ারি অস্ট্রেলিয়ায় দাবানলে ৫ জন দমকলকর্মীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে একটি ইমেইল সমগ্র বিশ্বের প্রতিটি দেশের কাছে পাঠানো হয়। এই মেইলটিতে ‘আন্তর্জাতিক দমকলকর্মী দিবস’ পালন করার প্রস্তাব দেওয়া হয় এবং এই দিনটি ছুটির দিন হিসেবে ঘোষণা করার কথা বলা হয়।

আন্তর্জাতিক দমকলকর্মী দিবসের অন্যতম তাৎপর্যপূর্ণ চিহ্ন হল ‘লাল নীল ফিতে’। এটি ৫ সেন্টিমিটার লম্বা এবং ১ সেন্টিমিটার চওড়া, ফিতেটির উপরের অংশটিতে লাল এবং নীল এই দুটো আলাদা রং এক সঙ্গে মিশেছে। লাল হল আগুনের প্রতীক এবং নীল হলো পানির প্রতীক। আবার একই সঙ্গে লাল নীল হলো বিশ্বের জরুরি পরিষেবার প্রতীক। তাই এই রং দুটিকেই দমকলবাহিনীর কর্মীদের উৎসাহিত করার জন্য ও শ্রদ্ধা জানানোর জন্য ব্যবহার করা হয়েছে।

আন্তর্জাতিক দমকল কর্মী দিবসে লাল ও নীল ফিতে বাড়ির বাগানের সামনের গাছে, জামায়, গাড়িতে, টুপিতে লাগানো হয়ে থাকে। এই ফিতের মাধ্যমে মানুষ এই বিশেষ দিনটিতে দমকল কর্মীদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ নিষিদ্ধসহ হেফাজতের ১২ দফা দাবি পরবর্তী সংবাদ আরও ৫ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads