ads

শনিবার , ৩ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদিতে পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

চলতি বছর হজ করার উদ্দেশ্যে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৩টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ১৭ হাজার ৬৯৪ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ জন হজযাত্রী রয়েছেন। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদি এয়ারলাইনসের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১২টা ফ্লাইট পরিচালনা করছে। ৩ মে শনিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে ওই তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

এর আগে গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Shamol Bangla Ads

জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

Need Ads
error: কপি হবে না!