ads

বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাম মস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত গোলাম মস্তুফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। এদিকে এ ঘটনায় আহত হয়েছেন আফিজুল হক নামে আরও এক কৃষক।

Shamol Bangla Ads

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোলাম মস্তুফা ও আফিজুল হক নামে দুই কৃষক তাদের ক্ষেতে বোরো ধান কাটতে যান। পরে দুপুরে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে দু’জনই আহত হন।

পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মস্তুফাকে মৃত ঘোষণা করেন। তবে আফিজুল বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

Shamol Bangla Ads

 

Need Ads