ads

বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইজিপি ব্যাজ পেলেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার
মে ১, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান, দৃষ্টান্তমূলক ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‌‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ-২০২৪’ পেয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

১ মে বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সম্মানজনক ওই ব্যাজ পরিয়ে দেন আইজিপি বাহারুল আলম বিপিএম। ওইসময় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, মো. আমিনুল ইসলাম শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানা সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি মাদক উদ্ধার, ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অল্পদিনেই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৫ এ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ এ ভূষিত হলেন।

Shamol Bangla Ads

এদিকে দৃষ্টান্তমূলক ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি ব্যাজ’ পদকে ভূষিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Need Ads
error: কপি হবে না!