ads

বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গারোদের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩০, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক মাদকাসক্ত ব্যক্তির সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মারপিটের মিথ্যা দাবিতে থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদ জানানো হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুরে স্থানীয় মরিয়মনগর খ্রিস্টান মিশনের সামনে ওই সংবাদ সম্মেলন করে চারটি গ্রামের গারো জনগণ।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলপনেস চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বারুয়ামারি গ্রাম কাউন্সিলের সাধারণ সম্পাদক উইলিয়াম চিরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা গারো ছাত্র সংসদের সাবেক সভাপতি রুনো নকরেকসহ বারুয়ামারি, ভাটপাড়া, ভারুয়া ও গজারীকুড়া গ্রাম কাউন্সিলের নেতারা।

চার গ্রামের গারো জনগণ উপস্থিত থেকে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, গত ২০ এপ্রিল ইস্টার সানডের অনুষ্ঠান শেষে সুবীর গান্ধাই নামে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর এক ব্যক্তি অতিরিক্ত মদপান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে স্থানীয় ছাত্র–যুবকেরা উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে আসে। পরে আহত সুবীর গান্ধাইকে শেরপুর জেলা হাসপাতালে এবং ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয়। এ ঘটনাকে ভিন্নখাতে নিয়ে ৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নামে ঝিনাইগাতী থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনই জেলার বাইরে চাকুরি করেন। এ মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Shamol Bangla Ads

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, একটা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো থানায় মামলা রেকর্ড করা হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!