ads

বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আনুষ্ঠানিকভাবে ‘ছানার পায়েস’র জিআই সনদ গ্রহণ করলেন শেরপুরের জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩০, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

আনুষ্ঠানিকভাবে শেরপুরের ঐতিহ্যবাহী খাবার ‘ছানার পায়েস’র ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ গ্রহণ করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৩০ এপ্রিল বুধবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দেশের ২৪টি পণ্যকে জিআই সনদ প্রদান অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন তিনি।

Shamol Bangla Ads

সনদ তুলে দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
এর আগে গত বছরের ৫ ডিসেম্বর শেরপুরের দ্বিতীয় পণ্য ও দেশের ৪৪তম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পায় শেরপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ছানার পায়েস।

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, গত বছর স্বীকৃতি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আজ সনদ প্রদান করা হলো। শেরপুরের প্রাচীন ঐতিহ্যবাহী খাবার হিসেবে ছানার পায়েসের বেশ সুনাম রয়েছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ছানার পায়েসের কদর আরও বেড়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!