ads

সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কূপে শ্বাসরুদ্ধ হয়ে নিহত ২ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ২৮, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মাটির কূপের গভীরে নেমে শ্বাসরুদ্ধ হয়ে নিহত ২ জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। ২৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিরঞ্জন কোচের স্ত্রী শান্তনা কোচ ও নারায়ণ কোচের স্ত্রীর হাতে ওই চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, বাংরাদেশ আদিবাসী কোচ ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রয়েল কোচ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, কূপ খনন করতে গিয়ে নিহত ২ পরিবারের সদস্যদের হাতে সরকারিভাবে ২৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। এছাড়া তাদের পানির সমস্যা সমাধানে একটি গভীর নলকূপের ব্যবস্থা করা হচ্ছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়িতে কূপ খনন করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ির নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) মারা যান।

Need Ads
error: কপি হবে না!