ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিখোঁজের দু’দিন পর মরিচখেত থেকে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৫, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

শেরপুরে নিখোঁজের দুদিন পর বিবস্ত্র অবস্থায় মোছা. খালেদা বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ এপ্রিল শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরে গুচ্ছগ্রামের পাশে একটি মরিচখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত খালেদা পার্শ্ববর্তী কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের মো. কাজল মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে সদর উপজেলার ডাকপাড়া গুচ্ছগ্রামের পাশে একটি মরিচ খেতে বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে সদর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি শেষে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা লাশটি খালেদা বেগমের বলে শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

Need Ads
error: কপি হবে না!