ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৩, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

শেরপুরে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক জেলা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি সড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও দুর্ঘটনারোধে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলকে জোরালো ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।

সভায় শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, শেরপুর আর্মি ক্যাম্পের কমান্ডার, শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি, বিশিষ্ট মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, ট্রাফিক পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম, জেলা পরিবহন মালিক ও চালক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!