ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

খবর টি পড়েছেন : ৫৭৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। ২৩ এপ্রিল বুধবার বিকেলে ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে ওইসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

আবহাওয়ার পূর্বাভাসে হয়েছে—ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিন্তু বর্তমানে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এই সময়ে বিস্তার লাভ করতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

Shamol Bangla Ads

২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের জোরালো ভূমিকা চান ড. ইউনূস পরবর্তী সংবাদ প্রধান উপদেষ্টা কাতার থেকেই ইটালির রোমে যাবেন: প্রেসসচিব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads