ads

বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি; রাজু ভাস্কর্যে গণতান্ত্রিক ছাত্রসংসদের আমরণ অনশন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে এবং কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্তত ১৫ জন নেতা-কর্মী। ২৩ এপ্রিল বুধবার রাত ১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ওই আমরণ অনশন শুরু হয়। সকাল ১০টার দিকে দেখা যায়, অনশনকারীরা রাজু ভাস্কর্যে ব্যানার বিছিয়ে শুয়ে-বসে অবস্থান করছেন।

Shamol Bangla Ads

এর আগে, গতকাল (২২ এপ্রিল) বিকেল ৫টা থেকে প্রতীকী অনশনে বসেছিলেন ছাত্রসংসদের নেতাকর্মীরা। আমরণ অনশনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, কুয়েট ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব। ইতোমধ্যে আমাদের একটি প্রতিনিধিদল কুয়েটে পৌঁছেছে। আশা করছি, আজই এর একটি সমাধান আসবে।

অনশনে অংশ নিয়েছেন ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, ঢাবি শাখার সদস্য সচিব মহির আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী। অন্যান্যের মধ্যে রয়েছেন—লিমন মাহমুদ, রেজওয়ান আহমেদ রিফাত, সাকিব আহমেদ, সাব্বির উদ্দিন, আহনাফ রহমান, আনিকা তাহসিনা ও সায়লা আক্তার।

Shamol Bangla Ads

এর আগে, মঙ্গলবার রাত ১০টার মধ্যে কুয়েট উপাচার্যের পদত্যাগ না করায় শতাধিক শিক্ষার্থী রাজু ভাস্কর্যে জড়ো হন। পরে রাত ১০টা ৪০ মিনিটে তারা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড়ে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

Need Ads
error: কপি হবে না!