ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গে বৈঠক করেছেন। ২২ এপ্রিল মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এছাড়াও মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনস সেক্টরের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি বৈঠক করেন।

২১ এপ্রিল সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান। এর আগে সন্ধ্যায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে রওনা দেন।

Shamol Bangla Ads

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

দোহায় চলমান এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হবে।

Need Ads
error: কপি হবে না!