ads

সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের সভাপতি হলেন ইসরাত জাহান পান্না

খবর টি পড়েছেন : ১,২০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদী উপজেলার আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের গভর্নিং বডির আহবায়ক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ইসরাত জাহান পান্না। গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর প্রানেশ রঞ্জন রায় স্বাক্ষরিত চিঠিতে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।

Shamol Bangla Ads

চিঠিতে বলা হয়, এই আহবায়ক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ হতে ৬ মাস কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। একই চিঠিতে কলেজের আহবায়ক কমিটির সাধারণ শিক্ষক সদস্য মনোনীত হয়েছেন মোহাম্মদ হাবিবুল হক ও অভিভাবক সদস্য হয়েছেন মো. উজ্জ্বল মিয়া এবং পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত হয়েছেন কলেজটির অধ্যক্ষ।

এর আগে ইসরাত জাহান পান্নাকে গত বছরের ২৯ সেপ্টেম্বর শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির আহবায়ক কমিটির সভাপতি মনোনীত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

Shamol Bangla Ads

জানা যায়, ইসরাত জাহান পান্না জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের শিল্প বিষয়ক সম্পাদক। তিনি শেরপুর জেলার একজন শিক্ষানুরাগী নারী। তিনি নব্বই দশকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত মহিলা ক্রীড়া বিষয়ক সম্পাদিকা পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী চেতনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুর রহমান খন্দকার সাহেবের নাতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ আন্তঃকলেজ উপস্থিত বক্তৃতা : বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় নাজমুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads