ads

শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

খবর টি পড়েছেন : ৫৮০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আটককৃত ওই যুবকের নাম আবু তাহের (২৫)। তিনি উপজের রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গুচ্ছগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো ভুক্তভোগী ওই কিশোরী। এসময় অভিযুক্ত তাহের কিশোরীকে জোরপূর্বক তার ঘরে নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টা করে। এসময় কিশোরীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তাহেরকে বেঁধে রাখে। পরে খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে তাহেরকে আটক করে থানায় নিয়ে আসে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অসহায় পরিবারের ওপর হামলা ও জমি দখলের… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads