ads

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২ পরীক্ষার্থী বহিস্কার

খবর টি পড়েছেন : ৩৭৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল করার অভিযোগে ২ পরীক্ষার্থীকে বহিস্কার করেছে কর্তৃপক্ষ। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বহিস্কৃত বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে বহিস্কৃত পরীক্ষার্থী উপজেলার নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কেন্দ্রে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র কক্ষ পরিদর্শনকালে ওই পরীক্ষার্থীদ্বয়কে নকলসহ হাতেনাতে ধরে ফেলেন এবং তাদেরকে বহিস্কারের নির্দেশ দেন।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক জানান, পরীক্ষা শুরুর আগে বৃষ্টি থাকায় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা সম্ভব হয়নি। সেজন্য এমনটি হতে পারে। তবে সুন্দর, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষাগ্রহণে আমরা কাজ করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধ বালু তোলায় একজনকে লাখ টাকা জরিমানা,… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অসহায় পরিবারের ওপর হামলা ও জমি দখলের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads