ads

বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৬, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

শেরপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় সাসটেইনেবল লাইভলিহুড অপরচুনিটিস ফর দি ক্লাইমেট মাইগ্রেন্টস এ্যান্ড নিউ পুওর থ্রো স্কিলস ট্রেনিং এ্যান্ড এম্পাওয়ারমেন্ট অব কটেজ, মাইক্রো এ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আযোজিত ওই সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ময়মনসিংহের এলাকা ব্যবস্থাপক মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইঁয়া, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক আফসানা ইসলাম।

Shamol Bangla Ads

সভায় জানানো হয়, ব্র্যাক ও আয়েশা আয়েশা আবেদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জার্মান সরকারের সহায়তায় এ প্রকল্পের মাধ্যমে জেলায় ১ হাজার ৩৩৪ জনকে সেলাই মেশিন চালনা, প্রিন্টিং ও ডাইং এবং হস্তশিল্পের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র সুবিধাবঞ্চিত, জলবায়ু অভিবাসী এবং বেকার সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এ প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত ৮৫ ভাগ প্রশিক্ষণার্থীর চাকরির ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে দরিদ্র, সুবিধাবঞ্চিত ও জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!