ads

সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নববর্ষে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী

খবর টি পড়েছেন : ৫৫৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘এসো হে বৈশাখ, এসো এসো…..নববর্ষের আহ্বান, সম্প্রীতির ঐক্যতান’ শ্লোগানে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী ও যুবসমাবেশ হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আয়োজনে ১৪ এপ্রিল সোমবার পহেলা বৈশাখে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ দেয়ালিকা প্রদর্শনী ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলার ৫টি প্রবাহমান নদী ব্রহ্মপুত্র, ভোগাই, চেল্লাখালি, সোমেশ্বরী ও মহারশি নদীর নামে এসব দেয়ালিকায় প্রবন্ধ, কবিতা, ছড়া, ধাঁ ধাঁ, ক্যুইজ এবং বিভিন্ন লেখনি ও আল্পনার মাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা ও নদ-নদী বাঁচাতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। জনউদ্যোগ যুব ফোরামের সদস্যরা এসব দেয়ালিকা সম্পাদনা করেন।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ দেয়ালিকা প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি নবজাগরণের চেতনায় যুবদের সৃজনশীলতা বিকাশের মধ্য দিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে তরুণ-যুবদেরকে আরো বেশী বেশী করে এ ধরনের সৃজনশীল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন। এসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি তপন সারোয়ার, হরিজন নেত্রী মুক্তা হরিজন, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, যুব ফোরাম আহ্বায়ক শুভংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে শেরপুর সরকারি কলেজের পক্ষ থেকে একটি বর্ষবরণ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে কলেজের মুক্তমঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদিন বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়ার জন্য জেলার অভ্যন্তরীন ৫টি রুটে ৫টি বাসসার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চৈত্র সংক্রান্তি পালিত পরবর্তী সংবাদ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads