ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে ফেরার পথে দুর্ঘটনায় মা নিহত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১০, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে শেরপুরের নকলায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মায়ের মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অটোরিকশার চাপায় উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় ওই ঘটনাটি ঘটে।

Shamol Bangla Ads

নিহত ওই নারী অভিভাবকের নাম শিরিনা বেগম (৩৮)। তিনি পার্শ্ববর্তী রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়ি যাওয়ার সময় দুপুর ১২টার দিকে চরবসন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!