ads

মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী - ফটো কার্ড
এপ্রিল ৮, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকালে শ্রীবরদীর সকল তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি শ্রীবরদী সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান ও উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন। ওইসময় সহকারী অধ্যাপক কাজী হাসানুজ্জামান, সরকারি অধ্যাপক ড. নাজমুল আহসান মুরাদু, সরকারি অধ্যাপক রিফাত আহমেদ, প্রভাষক মাহমুদুল হাসান, শেখ মুহাম্মদ সুবারুল ইমাম, আব্দুল মান্নান, মোশেদুজ্জামান, স্থানীয় প্রকৃতি ও পরিবেশ কর্মী ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকুসহ কয়েক শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওইসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ ধ্বনি সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

Shamol Bangla Ads

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। এসময় ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

Need Ads