ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

শেরপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিসিকের তত্বাবধানে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় সভায় শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগে সরকারি-বেসকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!