ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ

‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৬ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও সরকারি-বেসকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এরপর দুপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে প্রীতি ভলিবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!