ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে ৩ বিভাগে

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

রবি ও সোমবার দেশের ৩টি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। ৬
এপ্রিল রবিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, আজ রবিবার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল সোমবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবারের পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!