ads

শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অটোরিকশাচাপায় শিশু নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা
এপ্রিল ৫, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আমেনা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। ৫ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আমেনা একই এলাকার আজমল হকের মেয়ে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে নিজ বাড়ির পাশের দোকানে যায় শিশু আমেনা খাতুন। সেখান থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় আমেনা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত বলে ঘোষণা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!