ads

শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

নেত্রকোনার দুর্গাপুরে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ বাবাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকার একটি ইটভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৪ এপ্রিল শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করছেন অভিযুক্ত বাবা। ৫ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করেন তিনি। এরপর আরও একাধিকবার ধর্ষণ করেন তিনি। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিতেন অভিযুক্ত। প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়ে।

ঘটনার প্রায় এক মাস পর মেয়ের শরীরের পরিবর্তন লক্ষ করা যায়। মেয়ে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিলে বাবা দুর্গাপুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়। ওই ঘটনায় ২৫ মার্চ রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন।

Shamol Bangla Ads

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ময়মনসিংহের ত্রিশালের একটি ইটভাটা অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!