দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

৩১ মার্চ সোমবার সকাল ৮টায় শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যদের অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ জামাতের সাথে আদায় করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মহল্লার মুসল্লিবর্গ নামাজে অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।




