ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবদল সভাপতির উদ্যোগে ৬শ অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
মার্চ ৩০, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

শেরপুরে জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ রবিবার বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওইসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদ। ওইসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এই ক্ষুদ্র ঈদসা্মগ্রী বিতরণ করা হলো।

ওইসময় তার সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মো. জাহিদুল হক আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পদক মাসুদ হাসান বাদল, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সাবেক ছাত্রদল নেতা এ্যাডভোকেট সায়েম বাবু, যুবদল নেতা আবুল কাশেম, লালন মোল্লাসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মাসব্যাপী সদর উপজেলায় বেশ বড় কয়েকটি দলীয় ইফতার শেষে সর্বশেষ রবিবার বিকেলে শেরপুর সদর উপজেলার অসহায় ও হতদরিদ্র ৬শ মানুষের মাঝে ঈদসামগ্রী হিসেবে সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!