ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

খবর টি পড়েছেন : ২৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় বাসের ধাক্কায় নারী ও শিশুসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। ৩০ মার্চ রবিবার সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ওইসব দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বাচর গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলছুমা বেগম (৯৫), একই এলাকার মানিক মিয়ার স্ত্রী দিলরুবা (৪০), ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা (৭) ও তার বড় বোন রীতি (১৪)।

মো. শফিক উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজনের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা… পরবর্তী সংবাদ দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads